শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

জেলার সদর উপজেলার রাণীপুর এলাকায় একটি আইসক্রিম কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে ও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে এই দণ্ড দেওয়া হয়।

আজ শনিবার  রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,রনি আইসক্রিম কারখানায়  সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে এসব আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২) কে ১ লাখ  টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com