শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পঠিত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। ফাইনাল খেলা উপভোগের জন্য দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের কারণে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট চলছে। এ অবস্থায় চলমান পিএসএলের ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করছে পিসিবি। তবে ফাইনাল ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

পিসিবি বস নাকভি বলেন, ‘ফাইনাল ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতির জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অনুরোধ করেছিলাম। অনুরোধে সাড়া দিয়ে ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী।’

ফাইনাল ম্যাচের জন্য টিকিট বিক্রির বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি পিসিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com