শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে গত রোববার বন্দুকধারীদের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

রাজ্যের গভর্নর গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ফুটবল মাঠে জড়ো হওয়া তরুণদের লক্ষ্য করেই এ হামলা চালায় বন্দুকধারীরা।

আদামাওয়া রাজ্যটি জিহাদি ও দস্যু নামে পরিচিত স্থানীয় অপরাধী চক্রের সহিংসতার একটি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। পাশাপাশি রাজ্যটিতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতাও এখানে নিয়মিত ঘটে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি গত রোববারের হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ‘গোম্বি স্থানীয় সরকার এলাকার গুয়াকু সম্প্রদায়ে এক মারাত্মক হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।’

তার মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ফিলিপ আগাবাস এএফপিকে জানান, ‘গত রোববার বিকেলে যখন ‘আমাদের লোকজন গুয়াকু সম্প্রদায়ের একটি ফুটবল মাঠে জড়ো হয়েছিল, তখন হামলাকারীরা সেখানে ঢুকে পড়ে এবং মাঠে উপস্থিত মানুষের ওপর অতর্কিতে গুলি চালায়।’

আরেক বাসিন্দা জোশুয়া উসমান বলেন, নিহতদের মধ্যে কিশোর-কিশোরী রয়েছে, তারা খেলা দেখছিল।

তিনি আরও জানান, হামলাকারীরা উপাসনালয়, বাড়িঘর ও মোটরসাইকেলও পুড়িয়ে দেয়।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় তা-ব চালিয়ে বহু সম্পদ ধ্বংস করে।

তবে হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com