শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের থানা ঘেরাওয়ের পর পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার মামলা নিলেও আসামি গ্রেফতারে গড়িমসির প্রতিবাদে ওসির বিরুদ্ধে মানববন্ধন ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ভূরুঙ্গামারীতে গ্রেফতার-২ উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সম্রাটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। পরিবেশ সুরক্ষায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি রামেবি’তে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উভয় বিভাগের ফাইনাল ম্যাচ কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে ছিরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

দিনের প্রথম খেলায়  বালিকা বিভাগে  চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

বালক বিভাগে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন।

এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com