রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পঠিত

ওয়ানডের পর শ্রীলংকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী শ্রীলংকার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২৫ রানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে এক ম্যাচ বাকী থাকতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলংকা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল লংকানরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ওভারে ২২ রান তুলে শ্রীলংকা। পঞ্চম ওভারের প্রথম বলে লংকান ওপেনার হাসিনি পেরেরাকে ৯ রানে শিকার করেন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার ফারিহা তৃষ্ণা।

এরপর অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৭ বলে ৪২ ও ইমেশা দুলানির ২৭ রানের সুবাদে ১৪তম ওভারেই নব্বইয়ের ঘরে পৌঁছে যায় শ্রীলংকা।

৯৩ রানে ৩ উইকেট পতনের পর শ্রীলংকাকে লড়াকু সংগ্রহ এনে দেন হার্ষিতা সামারাবিক্রমা ও নিলাকশিকা সিলভা। তৃতীয় উইকেটে তাদের ৩৭ বলে ৬১ রানের জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে শ্রীলংকা।

সামারাবিক্রমা ৪টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৪৯ এবং সিলভা অপরাজিত ২২ রান করেন।

বোলিংয়ে বাংলাদেশের তৃষ্ণা-সুলতানা খাতুন-নাহিদা আক্তার ও রিতু মনি ১টি করে উইকেট নেন।

১৫৫ রানের জবাবে দারুণ সূচনা করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে দলকে ৪৬ রান উপহার দেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। সপ্তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন দিলারা।

৪টি চারে ২৩ বলে ২৩ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারের সাথে ২১ বলে ২১ রান যোগ করে থামেন জুয়াইরিয়া। ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৯ রান করেন তিনি।

এরপর অধিনায়ক নিগার সুলতানা ৭ ও সোবাহানা মোস্তারি শূন্য হাতে ফিরলে ৮৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এ অবস্থায় শারমিন ও স্বর্ণা আক্তার জুটি দ্রুত রান তুলতে না পারায় শেষ ১২ বলে ৪৪ রান দরকার পড়ে বাংলাদেশের।

শেষ ১২ বলে ২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি শারমিন ও রিতু মনি। ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৪টি চারে শারমিন অপরাজিত ৪৪, রিতু ৯ ও স্বর্ণা ১২ রান করেন।

৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শ্রীলংকার কাভিশা দিলহারি।

আগামী ২ মে সিলেটেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com