শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

নুসরাত-অঙ্কুশের ‘ভয়’

  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৩৮৪ বার পঠিত

 

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া । সর্বশেষ কলকাতার ‘বিবাহ অভিযান’ সিনেমায় অভিনয় করেন। এতে অঙ্কুশ হাজরার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। গত ২৬ জুলাই সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পায় এটি।

আবারো অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন নুসরাত। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক রাজা চন্দ নির্মাণ করেছন ‘ভয়’ শিরোনামে থ্রিলার ঘরানার সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন অঙ্কুশ-নুসরাত। গল্পে দেখা যাবে— অঙ্কুশ তার ক্যারিয়ার নিয়ে খুব খুশি। সুইমিং কোচ হিসেবে সে বেশ ভালো। কিন্তু এই প্রাণখোলা মানুষটির মধ্যে একটি ঘটনা মৃত্যু ভয় ঢুকিয়ে দেয়। আর সেখান থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করে তার অটিস্টিক বোনের টিচার। এই টিচারের ভূমিকায় নুসরাত ফারিয়াকে দেখা যাবে। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

এছাড়াও নুসরাত ফারিয়ার হাতে রয়েছে ‘ঢাকা ২০৪০’ সিনেমার কাজ। এটি নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন— ফারিয়া, তিশা, বাপ্পি চৌধুরী। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এ বি এম সুমনকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com