রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

দেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে শাপলা ‘গণহত্যা’: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শাপলা গণহত্যা বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই গণহত্যা ঠেকাতে পারলে জুলাই গণহত্যা হতো না। সে সময়ের সরকারকে জবাবদিহির আওতায় আনতে পারলে জুলাই গণহত্যার সাহস হতো না।”

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা : বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শাপলা গণহত্যাকে কোনো না কোনোভাবে তো বৈধতা দেওয়া হয়েছে। তার প্রেক্ষাপট তৈরি করতে অনেকেই ভূমিকা রেখেছে। ফলে সেই সময় সরকারকে জবাবদিহিতা করতে পারা যায়নি বলে সরকার জুলাইতে আরেকটা গণহত্যা করার সাহস পেয়েছিল।

২০১৩ সালে ৫ মে-এর শাপলার গণহত্যার স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, যখন এই ঘটনাটা ঘটে ২০১৩ সালে আমি তখন দশম শ্রেণির ছাত্র। যেহেতু আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি তখন স্কুলে পড়ি। এবং ঢাকা শহরে তখন একটি থমথমে রাত। আমরা বাসায় বসে টেলিভিশনে দেখতেছিলাম। যেই সেখানে সব লাইট নিভিয়ে দিয়েছে আক্রমণ করতে পুলিশ প্রস্তুতি নিচ্ছে তখন হঠাৎ করে দেখলাম দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল এবং সেই রাতে আমরা এরপর অনেক কিছু ভাসাভাসা শুনতে পারলাম।

তিনি বলেন, শাপলা হত্যাকাণ্ডের অনেকগুলো ডাইমেনশন আছে। এক যুগ চলে গিয়েছে বিচারহীনতার। জুলাই পরবর্তী বাংলাদেশে এসে আমরা এটা বিচারের দাবি জানাচ্ছি, এটা কিন্তু ন্যাশনাল ওলামা এলায়েন্সের দাবি না, এটা এনসিপির দাবি না,  এটা বাংলাদেশের জনগণের দাবি।

এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের ভাই, বন্ধু আমাদের আত্মীয়-স্বজনরা মাদরাসায় পড়ে। আমরা কেউ স্কুল-কলেজে পড়েছি। আমার ভাই বোনেরা কেউ মাদরাসায় পড়েছে। এই যে তাদের আলাদা করে দেওয়ার একটা রাজনীতি সমাজকে বিভাজিত করে দেওয়া হয়েছে। এই রাজনীতির মাধ্যমে এটার একটা রূপ আমরা দেখেছি ২০১৩ সালে শাপলা এবং শাহবাগের মধ্য দিয়ে এবং এর ফায়দা নেওয়ার চেষ্টা করেছে সেই সময় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলাদেশের আমাদের নদীর যে পানির ন্যায্য হিসসা আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। আমরা এরকম একটি দেশ প্রতিষ্ঠা করতে চাই। সেটার জন্যই জুলাই গণভুত্থানে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম।

নাহিদ ইসলাম বলেন, আমরা স্পষ্টভাবে এটা বলতে চাই, বাংলাদেশের সীমান্তের ওপারে দেখছি নানা অস্থিরতা। সেখানকার মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, দমনপীড়ন করা হচ্ছে এবং বাংলাদেশেও এটা প্রোপাগান্ডা করার চেষ্টা করা হবে যে, এদেশের মুসলমানরা এদেশের হিন্দুদের নির্যাতন করছে। এই মিথ্যা প্রচার করে তারা সেখানের মুসলমানদের হত্যাকাণ্ডের করার জায়েজ করবে। কিন্তু আমরা দেখেছি, জুলাই গণঅভ্যুত্থানের পরও এই মাদরাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছিল এবং এ দেশের হিন্দুদের যদি কেউ কোনো ধরনের কিছু করার চেষ্টা করবে আমরা আমাদের ভাইদের রক্ষা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ।

তিনি বলেন, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সবার নাগরিক অধিকার সুরক্ষায় আমরা কাজ করব এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমতা এবং ইসলাম রক্ষায় আমরা কাজ করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com