শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘মিশন মঙ্গল’ ও ‘বাটলা হাউস’ সিনেমা দুটি ফাঁস

  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৩৫৬ বার পঠিত

 

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বলিউড সিনেমা ‘মিশন মঙ্গল’ ও ‘বাটলা হাউস’ মুক্তির দুই দিনের মাথায় ভারতের পাইরেসি ওয়েবসাইট তামিলরকার্স সিনেমা দুটি অনলাইনে ফাঁস করেছে। যদিও মাদ্রাজ হাইকোর্ট নিষিদ্ধ করেছে তামিলরকার্সকে। তারপরও পাইরেসি আটকানো সম্ভব হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘মিশন মঙ্গল’ ও ‘বাটলা হাউস’ সিনেমা। মহাকাশ নিয়ে প্রথম বলিউড সিনেমা ‘মিশন মঙ্গল’। ভারতীয় উপগ্রহ ‘মঙ্গলায়ন’ মহাকাশে পাঠানোর অভিযানকে নিয়ে সিনেমার গল্প তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন— অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন প্রমুখ। এটি পরিচালনা করছেন জগন শক্তি।

অক্ষয় কুমারের কেপ অব গুড ফিল্মস ও ফক্স স্টারসের সঙ্গে সিনেমাটির সহ প্রযোজনায় রয়েছেন আর বালকি। ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ভালো সাড়া ফেলেছে এটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ টুইটি জানিয়েছেন, সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ২৯.১৬ কোটি রুপি, দ্বিতীয় দিন আয় করেছে ১৭.২৮ কোটি রুপি। যার মোট আয় ৪৬.৪৪ কোটি রুপি।

অন্যদিকে জন অভিনীত ‘বাটলা হাউস’ সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আদবানি। ১ হাজার ৮ শ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায় এটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ টুইটে জানিয়েছেন, প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৪.৫৯ কোটি রুপি, দ্বিতীয় দিন ৭.২৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২১.৮৪ কোটি রুপি।

২০০৮ সালের সেপ্টেম্বরে দিল্লির জামিয়া নগর এলাকায় কুখ্যাত ‘বাটলা হাউস’ এনকাউন্টারের ভিত্তিতে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘অপারেশন বাটলা হাউস’ নামের ওই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়। এমন গল্পের সিনেমায় আরো অভিনয় করেছেন নোরা ফাতেহি, রবি কৃষান, প্রকাশ রাজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com