রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরওয়ের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিলের ঘটনায় মালয়েশিয়ার ক্ষোভ ‎প্রবাসে থেকে স্বামীর একাউন্টে১৪ লাখ টাকা পাঠিয়ে দেশে এসে হিসাব চাইতেই গৃহ বধূকে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা ষষ্ঠ বিশ্বকাপে পর্তুগালের নেতৃত্বে রোনাল্ডো, কলম্বিয়ার আশা-ভরসা দিয়াজ প্রজনন সুরক্ষায় সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা: সংকটে হাজারো কর্মহীন বনজীবী নেইমারকে দলে নিয়ে কোন আক্ষেপ নেই আনচেলত্তির হান্টাভাইরাস সতর্কতা কাটিয়ে আবার সমুদ্রে যাত্রার অনুমতি পেল ক্রুজ জাহাজটি টাঙ্গাইলের চরাঞ্চলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচির উদ্বোধন চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র রাজবাড়ীতে তামাক চাষ বেড়ে যাওয়ায় উর্বরতা হারাচ্ছে কৃষি জমি মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে প্রস্তাবিত চুক্তির কয়েকটি শর্তে পরিবর্তন চান ট্রাম্প

প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধঃ

ময়মনসিংহ জেলার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী
তারেক রহমান শুভ আগমন করবেন।
আগামীকাল ২৩ মে শনিবার বিকেল ০৩:০০টায় কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত ৩দিনব্যাপী বর্ণাঢ্য নজরুল জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
৩-দিনব্যাপী এ আয়োজনে থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলা। অনুষ্ঠান উদ্বোধনের পূর্বে প্রধানমন্ত্রী তাঁর পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বইলর- কানহর ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী অংশ গ্রহণ করবেন

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অগ্রগামী নিরাপত্তা দলের সাথে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং ভিভিআইপি মুভমেন্টসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হওয়ায় স্থানীয়ভাবে সবার মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। জাতীয় কবির জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশাল এখন উৎসবমুখর পরিবেশ বিরাজমান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com