সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বালুভড়া ইউনিয়নে একের রক্ত অন্যের জীবন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুর থেকে একমাত্র সন্ত্রাসীরাই উচ্ছেদ হবে কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রয়োজনে আদালতে যাবো: পরিবেশমন্ত্রী নিহত রামিসার পরিবারের সঙ্গে মহিলা জামায়াতের সাক্ষাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান একে এম ফজলুল হক মিলন, এমপি পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া হত্যাকাণ্ড, রহস্য ঘিরে চাঞ্চল্য গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থা ও পরবর্তী করণীয় নিয়ে প্লাজমা ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা মিয়ানমারের রাষ্ট্রপতি পাঁচ দিনের ভারত সফরে গেছেন

ঈদুল আযহায় বিমানের যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২ বার পঠিত

হাফসা আক্তার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটের যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য থাকছে বিশেষ খাবারের ব্যবস্থা।

২৪ মে ২০২৬ তারিখে বিমান বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ উপহার সামগ্রীগুলো মহাব্যবস্থাপক, বিক্রয়সিসির কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক গ্রাহক সেবা বদরুল হাসান লিটনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান জানায়, ঈদের দিন দায়িত্ব পালনরত সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও ভাগ করে নেওয়া সম্ভব হবে।

যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিমান জানায়। সংস্থাটি জানায়, ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন ও সেবার পরিধি সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com