শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

সারাদেশে সাংবাদিক সমাবেশ আগামীকাল

  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৩৬৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ, ঢালাও ছাঁটাই বন্ধ ও গণমাধ্যমকর্মী আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে আগামীকাল রোববার সারাদেশে সাংবাদিক সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের আয়োজনে এই সাংবাদিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশ শেষে এ দাবিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বরাবর স্মারকলিপি দেয়া হবে। সমাবেশে অংশগ্রহণের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কয়েক বছর ধরে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে আন্দোলন করছেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নবম মজুরি বোর্ডের রোয়েদাদ প্রস্তাব বাস্তবসম্মত নয় দাবি করে তার গেজেট না করতে হাইকোর্টে রিট আবেদন করে।

সেই রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট নবম ওয়েজ বোর্ডের সুপারিশের গেজেট প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখতে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করার পর তা আগামী ১৯ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার বিচারপতি।

গত বছরের ১৯ জানুয়ারি আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজ বোর্ড গঠন করে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com