শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

আগামীকাল বিএনপির যৌথসভা

  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ২৯৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দলের ৪১তম প্রতিষ্ঠাবাষির্কী পালন উপলক্ষে যৌথসভার আহ্বান করেছে বিএনপি। আগামীকাল সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এ তথ্য জানিয়েছেন।

মুনির বলেন, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল ১৯ আগস্ট, সোমবার দুপুর ১২টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি যুগ্ম-মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মসূচি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের বিভাগীয় পর্যায়ের সমাবেশের কর্মসূচি অব্যাহত রাখব। যেহেতু আগস্ট মাসে সরকার কোনো কর্মসূচি নিতে দেয় না, সে কারণে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মসূচিগুলো ১ সেপ্টেম্বর থেকে আবারও শুরু করব।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জেলা-মহানগর-উপজেলা পর্যায়ে র‌্যালি, সভা-সমাবেশ-আলোচনা সভার উদ্যোগ নেয়া হবে। ঢাকাতে কেন্দ্রীয়ভাবে আমরা র‌্যালি এবং পরদিন আলোচনা সভা করব। এরপরই বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশগুলো সমাপ্ত করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com