শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

১০ কোটির বিজ্ঞাপন ফিরিয়ে দিলেন শিল্পা !

  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৩৩৯ বার পঠিত

বিনোদন ডেস্ক : নামী সেলিব্রেটিদের কাছে লাখ-কোটি টাকার প্রস্তাব নেহায়েত হাসি-তামাশা ছাড়া আর কিছুই নয়। তবুও এমন কিছু তারকা আছেন, যাদের কাছে অর্থের চেয়েও ব্যক্তিত্ব আর বিশ্বাসটা অনেক বেশি মূল্যবান। আর এসব কারণে কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিতেও তারা দ্বিধাবোধ করেন না।

বলিউডের এমন নামী-দামি তারকাদের মধ্যে অন্যতম শিল্পা শেঠিও। আর তাইতো ফিরিয়ে দিলেন ১০ কোটি রুপির লোভনীয় এক প্রস্তাব।

গত শনিবার ভারতের একটি শীর্ষস্থানীয় আয়ুর্বেদ প্রতিষ্ঠানের তৈরি স্লিমিং পিলের বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব দেওয়া হয় শিল্পাকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজটি যদি তিনি করতেন, তাহলে পারিশ্রমিক পেতেন ১০ কোটি রুপি। কিন্তু সেই প্রস্তাব স্বেচ্ছায় ফিরিয়ে দিলেন তিনি।

শিল্পা বলেন, ‘এটা মোটেও আমার জন্য খুব ভালো সিদ্ধান্ত হতো না। কারণ, স্লিমিং পিল খেয়ে শরীরের মেদ কমানো এমন ভাবনা আমি একেবারেই বিশ্বাস করি না। যেহেতু এভাবে মেদ ঝরানোকে আমি বিশ্বাস করি না, সেই স্লিমিং পিলের প্রচার করে নিজের ভাবমূর্তি কেন নষ্ট করব?’

তিনি বলেন, ‘আমি সবাইকে যোগ বা ব্যায়াম করে ফিট থাকার পরামর্শ দিই। তাহলে আমি নিজে কীভাবে স্লিমিং পিলের বিজ্ঞাপন করব? সবাই তো আমাকে নিয়ে হাসবে।’

সম্প্রতি ‘ওয়েলনেস অ্যাপ’ চালু করেন শিল্পা শেঠি। কীভাবে একজন ব্যক্তি স্বাস্থ্যসম্মত রুটিন নিয়মিত মেনে চলবেন, এই অ্যাপের মাধ্যমে সেই পরামর্শ দিয়েছেন বলিউডের ‘ফিটনেস ফ্রিক’ নামে পরিচিত এই তারকা। ‘ওয়ার্ক আউট অ্যাপ’ নামের তিনি আরেকটি অ্যাপ চালু করেছেন। কীভাবে শিল্পা শেঠির মতো ছিপছিপে গড়নের অধিকারী হওয়া যায়, এই অ্যাপ থেকে জানা যাবে তা। কিন্তু এই দুটি অ্যাপের কোথাও ‘স্লিমিং পিল’ সেবনের পরামর্শ দেওয়া হয়নি। আর এবার ১০ কোটি রুপির বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি আবারও সবাইকে ‘স্লিমিং পিল’ সেবন না করার বার্তা দিয়েছেন এই সেলিব্রেটি।

শিল্পা শেঠি ফিটনেস এবং পুষ্টি নিয়ে বই লিখেছেন। পাশাপাশি অ্যাপের মাধ্যমে তিনি সবাইকে ফিটনেস নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। তার মতে, একটু নিয়ম মেনে চললেই সুস্থ থাকা যায়, কোনো ‘স্লিমিং পিল’ সেবনের প্রয়োজন নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com