শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গুগল ম্যাপের সাহায্যে ১২ বছরের মেয়েটি পরিবারের কাছে ফিরলো

  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৩৮০ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: ১২ বছরের মেয়েটি নিজের পরিচয়, বাড়ির ঠিকানা কোনও কিছুই বলতে পারছিল না । বার বার জিজ্ঞাসা করা হলে শুধু দুটো শব্দই বল‌ছিল, ‘খুরজা’ ও ‘জিতন’। এই দুটো শব্দে নির্ভর করেই অনুসন্ধানের কাজ শুরু করে দিল্লি পুলিশ।

অবশেষে গুগল ম্যাপের সাহায্যে খুরজা গ্রামের খোঁজ পেয়ে শুক্রবার তাকে পরিবারের হাতে তুলে দেয়া হয়।
মাস চারেক আগে চিকিৎসা করাতে এসে দিল্লিতে হারিয়ে গিয়েছিল মেয়েটি। হোলির দিন রাতে দিল্লির কীর্তিনগর থেকে রিকশায় উঠেছিল। কোথায় যাবে ঠিক মতো বলতে পারছিল না। পরে চালক তাকে সোজা পুলিশের কাছে নিয়ে যান।

ঠিকানা-পরিচয় জিজ্ঞাসা করলে সে পুলিশকে জানায়, তার গ্রামের নাম খুরজা, বাবার নাম জিতন। আরও জানায়, পিন্টু নামে তার এক কাকার সঙ্গে ট্রেনে করে দিল্লিতে এসেছিল সে। ট্রেনের ওয়াশরুমে তার পোশাক খুলে নেয় পিন্টু। তারপর তাকে ফেলে রেখে চলে যায়। অনুসন্ধান চালানোর জন্য এই তথ্যটুকুই ছিল দিল্লি পুলিশের কাছে।

পুলিশ প্রথমে আশপাশের এলাকায় খুরজা গ্রামের খোঁজ করে। কিন্তু ওই নামে কোনও গ্রাম দিল্লিতে নেই বলে জানতে পারে তারা। খুরজার কাছাকাছি নাম হওয়ায় খাজুরি খাস ও খুরেজি এলাকাতেও খোঁজ চালায় পুলিশ। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি।

পরে পুলিশ খুরজা গ্রামের খোঁজ পায় উত্তর প্রদেশে। মেয়েটিকে সেখানেও নিয়েও যায় উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশের একটি দল। কিন্তু ওই গ্রামে জিতন বলে কেউ থাকে না বলে জানিয়ে দেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, মেয়েটিকেও কোনও দিন ওই গ্রামে দেখেননি তারা এমনটাও জানিয়ে দেন গ্রামবাসীরা। ফলে আরও সমস্যায় পড়েন তদন্তকারীরা। কিন্তু হাল ছাড়েননি।

কিশোরীর কাছে ফের তার গ্রাম এবং আশপাশের কোনও একটা এলাকার নাম জানতে চান তদন্তকারীরা। তখন সে পুলিশকে জানায়, সোনবারসায় তার মামাবাড়ি। সাকাপার নামে একটি গ্রামও আছে পাশে। এরপরই পুলিশ গুগল ম্যাপের সাহায্য নেয় সোনবারসার অবস্থান জানতে। ম্যাপ থেকে পুলিশ জানতে পারে সোনবারসা, সাকাপার এই দুটো গ্রামই উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায়। সেখানে গিয়ে খুরজা গ্রামেরও খোঁজ পান তদন্তকারীরা। তারপরই কিশোরীটির পরিবারের খোঁজ পেয়ে তাকে তাদের হাতে তুলে দেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com