বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ ও ভারত দুই বন্ধু প্রতীম দেশ

  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৩৪৫ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশে পা রেখেই দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের বার্তা পুনর্ব্যক্ত করলেন ড. এস জয়শঙ্কর। সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশ ও ভারত দুই বন্ধু প্রতীম দেশ। আশা করি এই সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জয়শঙ্করকে অভিবাদন জানান।
এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথম আমন্ত্রণ পাই ভারতের। তবে সে সময় সেখানে অবস্থানকালে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের দেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি সেই আমন্ত্রণ রক্ষা করে আমাদের দেশে আসলেন।’

কাশ্মীর ইস্যুতে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘আমাদের অনেক প্রত্যাশা আছে। দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগামীকাল (মঙ্গলবার) অনেককিছু আলোচনার আছে। আজ তো উনি আসলেন মাত্র। আমরা আশাবাদী।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com