বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ ​ পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে

কিলার মিঠু অস্ত্রসহ গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৪২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর মিরপুরের কুখ্যাত ‘শাহাদাত বাহিনীর সদস্য কিলার মিঠু (৩০) ওরফে নজরুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। সোমবার রাতে (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪-এর এএসপি সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, মিরপুরের কুখ্যাত শাহাদাত বাহিনীর সদস্য নজরুল ওরফে কিলার মিঠুকে সাভারের হেমায়েতপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে রাস্তায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মিঠুকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু শাহাদাত বাহিনীর কিলিং মিশনের অন্যতম সদস্য বলে জানান। শাহাদাত বাহিনীর প্রধান শাহাদাতের সঙ্গে চুক্তির মাধ্যমে হত্যাকাণ্ড ঘটাতো মিঠু। তার নামে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com