বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

মানবাধিকার ও আইনের শাসন জরুরি সন্ত্রাস মোকাবিলায়

  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৩০২ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বাংলাদেশ এবং এ অঞ্চলে উগ্রবাদ ছড়ানো সংগঠনগুলোর সদস্য সংগ্রহ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার এবং আইনের শাসন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবাদ দমন বিষয়ক উপ-সমন্বয়কারী জন টি গডফ্রে। ১৮-১৯ আগস্ট বাংলাদেশ সফরে এসে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (২১ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জন টি গডফ্রের সফরের লক্ষ্য ছিল, বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং এ অঞ্চলের সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলা (সিটি সিভিই) কার্যক্রমে যুক্তদের সঙ্গে আলোচনা ও বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং গডফ্রে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বাংলাদেশ ও এ অঞ্চলে সন্ত্রাস এবং উগ্রবাদ মোকাবিলা কার্যক্রম বিষয়ে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া আইন প্রয়োগ ও বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত সিটি সিভিই বিষয়ক দ্বিপাক্ষিক কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করতে বাংলাদেশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সঙ্গেও জন গডফ্রে সাক্ষাৎ করেন।

তাদের আলোচনায় বাংলাদেশ ও এ অঞ্চলে উগ্রবাদ ছড়ানো সংগঠনগুলোর সদস্য সংগ্রহ এবং সন্ত্রাসবাদ মোকাবিলা কৌশলের ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্বসহ বিভিন্ন পারস্পরিক উদ্বেগের বিষয় স্থান পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com