শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মন্ত্রী সমস্যার সমাধান করলেন ১ মিনিটে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৪৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডাক অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা শুক্রবার। তবে বৃহস্পতিবার বিকেলে তাদের ওয়েবসাইটে ঢুকে কোনোভাবেই প্রবেশপত্র বের করা যাচ্ছিল না। বারবার ব্যর্থ হয়ে বিরক্ত শিক্ষার্থী হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারকে।

মেসেজ পাওয়ার দুই মিনিট পর রিপ্লাই দিলেন মন্ত্রী, পরবর্তী মিনিটে সার্ভার সচল। মন্ত্রীর এমন ত্বরিত সমাধানে আনন্দিত এক শিক্ষার্থী বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
এম এ আহাদ শাহীন নামে ওই শিক্ষার্থীর পোস্টটি তুলে ধরা হলো:

‘আগামীকাল ডাক অধিদপ্তরের একটি পরীক্ষা আছে। আজ বিকাল থেকেই প্রবেশপত্র সংগ্রহের জন্য অনেক পরীক্ষার্থী অপেক্ষা করছিলেন নীলক্ষেত এলাকায়।

সন্ধ্যা অব্দি সার্ভারে ঢুকতে না পারায় পরীক্ষার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন।

পরে বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে ফোন করি। কিন্তু বেচারা কর্মকর্তা বিষয়টি নিয়ে এখন কিছুই করতে পারবেন না জানিয়ে অপারগতা প্রকাশ করে মন্ত্রী মহোদয়কে জানানোর পরামর্শ দেন।

পরে বিষয়টি জানিয়ে ডাক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বারকে হোয়াটসঅ্যাপ মেসেজ করি।

মন্ত্রী মহোদয়ের দুই মিনিটের মাথায় রিপ্লাই, দেখছি- ঠিক হয়ে যাবে।

পরের মিনিটে সমস্যার সমাধান। সার্ভার সচল।

সবাই প্রবেশপত্র সংগ্রহ শুরু করেছেন।

ধন্যবাদ মন্ত্রী।

ইনি হচ্ছেন আমাদের ডিজিটাল বাংলাদেশের পথপ্রদর্শক মোস্তাফা জব্বার।

অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com