শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

পাকিস্তানের সঙ্গে আলোচনা করুক ভারত চায় ফ্রান্সও

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৩১৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা প্রত্যাহারের পর ভারতের পররাষ্ট্রনীতি মূলত কাশ্মীরকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উদ্দেশ্য কাশ্মীর ইস্যুতে বিশ্বের শক্তিধর দেশগুলোকে পাশে পাওয়া।

ত্রিদেশীয় সফরে ফ্রান্স, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রায় ৯০ মিনিটের বেশি সময় ধরে বৈঠক করেছেন তিনি।

পরে এক যৌথ বিবৃতি দেন এই দুই নেতা। ফরাসি প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী মোদি কাশ্মীর এবং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আমাকে বিস্তারিত জানিয়েছেন। আমি বলেছি, ভারত এবং পাকিস্তানকে আলোচনা করে সমাধান সূত্র বের করতে হবে। এখানে তৃতীয় পক্ষের কোনও জায়গা নেই।

তিনি বলেন, উপত্যকায় উত্তেজনা তৈরি করাও ঠিক হবে না। কাশ্মীরে শান্তি বজায় রাখা জরুরি। আমরা চাই, শান্তি এবং আলোচনা। আমি কয়েকদিনে মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। তাকে জানাব, কাশ্মীর নিয়ে দু’পক্ষ আলোচনায় বসুক।

মোদি জানিয়েছেন, ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি জানান, আগামী মাসে ফ্রান্স প্রথম দফায় রাফায়েল যুদ্ধবিমান ভারতের হতে তুলে দেবে।

চলতি মাসের ২৫ ও ২৬ তারিখে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদি। ওই সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। পররাষ্ট্র সূত্র জানিয়েছে, ওই বৈঠকগুলোকে কাজে লাগিয়ে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন মোদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com