শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বঙ্গবন্ধু গোল্ডকাপ পিছিয়ে গেলো এক মাস

  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ৩৪৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: এক মাস পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের। বাফুফের আগে সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতার নামের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত।
বাফুফে আজ (শনিবার) নির্বাহী কমিটির সভা করে টুর্নামেন্টের নতুন তারিখ নির্ধারণ করেছে ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর।

বঙ্গবন্ধু গোল্ডকাপ এক মাস পিছিয়ে যাওয়ায় চট্টগ্রাম আবাহনী আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ কবে হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ, চট্টগ্রাম আবাহনী এই টুর্নামেন্ট অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরুর ঘোষণা দিয়েছিল। সেভাবেই তারা ভারতের তিন ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল ও মোহামেডান এবং থাইল্যান্ড ও মালদ্বীপের একটি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিল।
বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তারিখ আগামীকাল জানানো হবে। কারণ, রোববার আমরা চট্টগ্রাম আবাহনীর শীর্ষ দুই কর্মকর্তা চেয়ারম্যান আবদুল লতিফ এমপি এবং মহাসচিব শামসুল হক চৌধুরী এমপির সঙ্গে আলোচনা করে শেখ কামাল আর্ন্তাতিক ক্লাব কাপের তারিখ নির্ধারণ করবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com