শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সাড়ে ৩ হাজার ইয়াবা মিলল ব্লেন্ডার মেশিনে

  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৩৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর কাফরুলে একটি বাসায় অভিযান চালিয়ে ব্লেন্ডার মেশিন থেকে ৩ হাজার ৬শ ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম মো. ইউনুস (৩৫)। তার বাড়ি বান্দরবান জেলায়।

শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় একটি আবাসিক ভবনের ৬ তলার ফ্লাটে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে আজ রাতে র‍্যাব ৪-এর এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন ইউনুস। মামলা দায়েরপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com