সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ : প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৩৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা (আইও) তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১৭ সালের ২০ জুলাই সকালে শাহবাগে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ওই সময় তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। খুব কাছ থেকেই টিয়ারশেল ছোড়ায় সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের দুই চোখ নষ্ট হয়ে যায়।

ওই ঘটনায় পরের দিন পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশকে লক্ষ্য করে হামলা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহার বাদী হয়ে একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com