রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

বাবরের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ইলিয়াস কাঞ্চন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৩৬৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন খলিলুর রহমান বাবর। আজ সোমবার (২৬ আগস্ট) তিনি মৃত্যুবরণ করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বর্তমানে মক্কায় অবস্থান করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সেখান থেকেই বাবরের মৃত্যুর খবর পান তিনি। বাবরের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার প্রতিষ্ঠান থেকে এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান কাঞ্চন।

বিবৃতিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা বাবর নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দীর্ঘদিন তার সঙ্গে এই সামাজিক আন্দোলনের কর্মকান্ডে কাজ করেছি।

এছাড়াও চলচ্চিত্রের আঙ্গিনায় আমাদের পথচলার অনেক স্মৃতিতো রয়েছেই। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গন ও নিরাপদ সড়ক চাই একজন যোদ্ধাকে হারালো। আমি বাবরের জন্য পবিত্র ভূমি মক্কায় বসে দোয়া করছি। দেশবাসী সকলের কাছে বাবরের জন্য দোয়া কামনা করছি।’

ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি বাবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব লিটন এরশাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল পর্যায়ের সদস্যবৃন্দ ও নিসচার শাখা সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com