বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্লটের আবেদন প্রত্যাহার করলেন রুমিন ফারহানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৩২৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: তথ্য গোপন করে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা যে আবেদন করেছিলেন তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সিটিজেন নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি প্লটের আবেদন প্রত্যাহার চেয়ে আজ আবারও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বরাবর আবেদন করেছেন।’

তিনি আরও বলেন, ‘রুমিন ফারহানা তৃণমূল নেতাকর্মীদের প্রতি সম্মান জানিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির একজন কর্মী হিসেবে এটাকে আমি সাধুবাদ জানাই।’

‘প্লট আবেদন প্রত্যাহার’ শীর্ষক ওই আবেদনে রুমিন ফারহানা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট, ২০১৯ তারিখ সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, ঢাকায় রুমিন ফারহানার প্লট, ফ্ল্যাট নেই এমন মিথ্যা তথ্য দিয়ে তিনি আবেদন করেন। তার এই আবেদন প্রকাশ্যে হলে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ কেউ মন্তব্য করেন, ‘গণতন্ত্রের মা কারাগারে, আর সন্তান অট্টলিকা খোঁজে।’ আবার কেউ বলেন, ‘রুমিন হয়ত শিগগিরই বিয়েশাদি করবেন তাই প্লটের জন্য আবেদন করেছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com