শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মুমিন যে ছোট্ট দোয়া পড়বে দুশমান থেকে আত্মরক্ষায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৩৯০ বার পঠিত

ধর্ম ডেস্ক,সিটিজেন নিউজ: যখন কোনো মুমিন মুসলমান দুশমন কিংবা শত্রুর কবলে পড়ার আশংকা করে কিংবা কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায় থাকে, তখন তাদের জন্য আল্লাহর সাহায্য সবচেয়ে বেশি জরুরি।

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুশমনের ভয়ে সব সময় আল্লাহর সাহায্য চাইতেন। আল্লাহকেই দুশমনের মোকাবেলায় সামনে তুলে ধরতেন। হাদিসে পাকে দুশমনের আক্রমণ থেকে আত্মরক্ষায় যে দোয়াটি প্রিয়নবি বেশি পড়তেন। তা তুলে ধরা হলো-
হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো দল সম্পর্কে ভয় করতেন তখন বলতেন-

اَللَّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাঝ্‌আলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

অর্থ : ‘হে আল্লাহ আমরা তোমাকে তাদের সামনে রাখলাম, তুমিই তাদের দমন কর। আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছেই আশ্রয় চাই।’ (আবু দাউদ, মিশকাত)

হাদিসের অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলতেন-
حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَكِيْلُ
উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।
অর্থ : আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।’ (বুখারি ও মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব দুশমন তথা শত্রুর অত্যাচার-নির্যাতন ও যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকতে প্রিয় নবির শেখানো দোয়া পড়ার তাওফিক দান করুন। মুসলিম উম্মাহ বিজাতীয় ফেতনা ও আক্রমণ থেকে হেফাজত করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com