শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রোহিঙ্গা ইস্যু ঘোলা করার চেষ্টাকারীরা নজরদারিতে আছেন: কাদের

  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৩৬১ বার পঠিত

ডেস্ক: রোহিঙ্গা ইস্যুকে ঘোলা করার চেষ্টাকারীরা সরকারের নজরদারিতে আছেন বলে মঙ্গলবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ‘যথা সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’রোহিঙ্গারা কোনো দিন বাংলাদেশ থেকে যাবে না বলে যে কথা বলা হচ্ছে তা উড়িয়ে দেন তিনি। কাদের বলেন, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার কাজ করছে।

বর্তমানে কক্সবাজারের বিভিন্ন উদ্বাস্তু শিবিরে ১১ লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাদের বেশির ভাগই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর বর্বর অভিযান থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছে।

নিজেদের পর্যাপ্ত নিরাপত্তা নেই বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ জানিয়েছেন তার জবাবে কাদের বলেন, ‘আমার তো মনে হয় না দক্ষিণ এশিয়ায় তাদের মতো (বিএনপি) আর অন্য কোনো বিরোধী দল এত ভালো নিরাপত্তা পায়।’

তাদের অভিযোগের বিচারের ভার দেশবাসীর হাতে ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, বিরোধী দলের নেতারা যেখানে খুশি অবাধে যাচ্ছেন ও বক্তব্য দিচ্ছেন।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার রত্না, কোহেলী কুদ্দুস মুক্তি প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com