শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি

কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৩২১ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফ অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্বিতীয়বারের মতো ভেস্তে যাওয়ার পরে এই প্রথম কূটনীতিকদের সঙ্গে বসতে যাচ্ছে সরকার।

এ বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সিটিজেন নিউজকে বলেন, মিয়ানমারের প্রতিশ্রুতি সত্ত্বেও প্রত্যাবাসন শুরু সম্ভব হয়নি। অথচ মিয়ানমার এখন বাংলাদেশকেই দুষছে। বাংলাদেশ প্রত্যাবাসনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। রোহিঙ্গাদের রাজি করাতে মিয়ানমারই ব্যর্থ হয়েছে।

তারা নিজেদের নাগরিকদের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে সন্তুষ্ট করতে পারেনি। বিষয়টি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে চাই।

এছাড়া সম্প্রতি রোহিঙ্গাদের সমাবেশ নিয়েও উদ্বিগ্ন বাংলাদেশ। এ বিষয়ে যারা রোহিঙ্গাদের সংঘবদ্ধ করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সরকার। এসব বিষয় আলোচনায় থাকতে পারে বলে জানান তিনি।

সূত্র জানায়, কূটনীতিকদের রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে সহায়তা চাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com