শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বীকৃত গণতান্ত্রিক ও মৌলিক অধিকার সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত : ফখরুল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ২৭৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক ও মৌলিক অধিকার বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে অপরাধ না করেও অপরাধী হওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
দলটির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, বাগেরগাট জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ আব্দুল হালিম খোকনকে মঙ্গলবার পুলিশ বিনা ওয়ারেন্টে জোরপূর্বক তার বাসা থেকে তুলে নিয়েছে- মর্মে অভিযোগ করে গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী তরুণ নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতার অব্যাহত রেখেছে।

তিনি বলেন, বিরোধীদলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতে ফ্যাসিবাদী কায়দায় বর্তমান অবৈধ সরকার ধারাবাহিকভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে গ্রেফতার নির্যাতন করে গণতন্ত্রকামীদের নিরস্ত করা যাবে না।

ফখরুল বলেন, প্রতিটি গ্রেফতারেই বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি উদ্দীপ্ত ও অঙ্গীকারাবদ্ধ হবে। আমি শেখ আব্দুল হালিম খোকনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com