সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে এরশাদের চেহলামে

  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৩০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: আজ শনিবার রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে বলে জানা গেছে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, রংপুর শহরের ১৬টি স্থানে চেহলাম হবে। তার মধ্যে এরশাদের বাসভবন পল্লীনিবাসে দোয়া মাহফিল ও চেহলামে উপস্থিত থাকতে পারেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ। এতে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতা ছাড়াও রংপুর-৩ আসনের অর্ধডজন মনোনয়নপ্রার্থী উপস্থিত থাকতে পারেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ বিষয়ে গণমাধ্যমকে জানান, এরশাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া ও চেহলামের জন্য রংপুরসহ সারা দেশের সব ইউনিটে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রংপুরে জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ হাজার পরীক্ষিত নেতাকর্মী চেহলামে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। তিনি এরশাদের রূহের মাগফিরাত কামনায় দেশবাসীকে চেহলামের স্পটগুলোতে উপস্থিত হয়ে ধৈর্যসহকারে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির গতকাল শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ জুলাই, রবিবার সকাল পৌনে ৮টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ২৩ আগস্ট তার মৃত্যুর ৪০ দিন ছিল। সে দিনই তার চেহলাম অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত ছিল। কিন্তু সে দিন হিন্দু সম্প্রদায়ের একটি পূজা থাকায় তারিখ পরিবর্তন করে ৩১ আগস্ট করা হয়।

এদিকে এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির প্রকৃত চালক কে—তা নিয়ে দলটির ভেতরে-বাইরে যেমন রেষারেষি আছে, তেমনি কর্মী ও সমর্থকরাও চরম আকারের গ্রুপিংয়ে জড়িয়ে পড়েছে। এক পক্ষ চায় জি এম কাদেরের নেতৃত্ব, অন্য পক্ষ রওশনের। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচন ঘিরে এ কোন্দল আরো বেড়েছে। এরশাদের পরিবারেও দ্বন্দ্ব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com