মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

মোদির প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৩১৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র আকস্মিক পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে প্রধানমন্ত্রী মোদি নিজেই তাকে দু’সপ্তাহ এই পদ সামলানোর অনুরোধ করেছেন। নৃপেন্দ্র মিশ্র এই পদ থেকে এমন এক সময়ে সরে দাঁড়ানোর ইচ্ছা জানালেন, যখন দেশের জিডিপির হার গত পাঁচ বছরে সর্বনিম্ন দাঁড়িয়েছে।

দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার সময়ই তার পদত্যাগের ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। জিডিপি প্রবৃদ্ধির হার গত পাঁচ বছরের সর্বনিম্ন স্থানে নেমে যাওয়ায় তা যে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নৃপেন্দ্র মিশ্র বলেন, প্রধানমন্ত্রী মোদির অধীনে দেশসেবার বিশেষ সুযোগ পেয়ে আমি ধন্য। তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। তার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার মধ্যে পূর্ণ আত্মবিশ্বাস দিয়েছিলেন। আমি জনস্বার্থ ও জাতীয় স্বার্থে নিজেকে নিবেদিত রাখতে পেরে ধন্য মনে করছি।

এদিকে, নৃপেন্দ্র মিশ্রর পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী মোদি এক টুইট বার্তায় বলেন, ২০১৯ সালের ভোটের ফলাফল প্রকাশের পরেই দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে ওই পদে থাকার অনুরোধ করা হয়। তবে নৃপেন্দ্র কি স্বেচ্ছায় ইস্তফা দিচ্ছেন নাকি তাকে অপসারণ করা হচ্ছে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com