সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী

ঢাকা এসেছেন ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল আর ডি মাথুর

  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪২ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: ঢাকা এসেছেন ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ এয়ার মার্শাল আর ডি মাথুর। পাঁচ দিনের সফরে রোববার (১ সেপ্টেম্বর) তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস।

এয়ার মার্শালের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী শিপ্রা মাথুর এবং একজন প্রতিনিধি রয়েছেন।

সফরকালে এয়ার মার্শাল বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এয়ার মার্শাল বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এবং বিমান বাহিনীর বিভিন্ন বিমানঘাঁটি পরিদর্শন করবেন।

বাংলাদেশে ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফের এই সফর ভারতের নিকটতম প্রতিবেশীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে জোরদার করতে সহায়তা করবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করবে বলে জানিয়েছে দূতাবাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com