শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দুই যুগ পর সোমবার খুলনায় আসছেন তারেক রহমান রোববার প্রাইজবন্ডের ১২২তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ভান্ডারিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত জুলফিকার আলী শেখ ‎ সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু করতে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে ঝলম দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম’র পদসভা ও উঠান বৈঠক  পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

টিটুর পক্ষে লড়বে ৫ সংগঠনের ১০ আইনজীবী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৪১৬ বার পঠিত
ফাইল ছবি

ফেইসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোষ্ট করার অভিযোগে গ্রেফতার রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়ার টিটু রায়ের পক্ষে আইনী লড়াইয়ের ঘোষণা দিয়েছে ৫ টি সামাজিক ও ধর্মীয় সংগঠনের রংপুর শাখা।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ওই ৫টি সংগঠনের সমন্বয়কারী এ্যাড. রথীশ চন্দ্র বাবু সোনা।

এ সংগঠনগুলোর ১০ আইনজীবী বিনা খরচে এ মামলা লড়বেন বলে জানা গেছে।সংগঠনগুলো হচ্ছে ঘাতক দালাল নির্মুল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্লাস্ট এবং হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ।

রথীশ চন্দ্র জানান, শুধু টিটু রায়ই নয় এ ধরনের ঘটনার শিকার যে কোন নাগরিককে বিনা খরচে আইনী সহায়তা দিবেন।

তিনি বলেন, ‘টিটু রায়ের পরিবারের পক্ষ থেকে আইনী সহযোগিতা চাওয়া হয়নি।সংগঠনগুলো স্ব উদ্যোগে এ পদক্ষেপ নিয়েছে।’ টিটু রায়ের পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

টিটু রায়ের পক্ষে যে ১০ জন আইনজীবী মামলা লড়বেন তারা হলেন, এডভোকেট ইন্দ্রজিত রায়, এডভোকেট কমল মজুমদার, এডভোকেট বিনয় ভূষন, এডভোকেট নরেন চন্দ্র সরকার, এডভোকেট মাহফুজ শিবলী, এডভোকেট রিয়াজুল ইসলাম এবং ব্লাস্টের ৪ জন। বর্তমানে টিটু রায় ২য় দফায় আরও ৪ দিনের রিমান্ডে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com