সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি পালন দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড

আগামীকাল থেকে ভারতে দেখা যাবে বিটিভি

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে সোমবার (২ সেপ্টেম্বর)। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার (১ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) প্ল্যাটফরম- ডিডি ফ্রি ডিশ-এর মাধ্যমে বিটিভির এ সম্প্রচার চলবে। এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com