মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটপ্রার্থীর সমর্থনে রাজপথে গণজোয়ার নিয়মের তোয়াক্কা না করে আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ভবন নির্মাণের অভিযোগ কা’ফ’নে’র কাপড় পরে নির্বাচনি প্রচারণায় নামলেন জাতীয় পার্টির প্রার্থী টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ আগুন, আধা ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে: ইসি মাছউদ তারেক জিয়ার ৩১ দফার পক্ষে ভোট চাইল বিএনপি প্রার্থী ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কংগ্রেস সভাপতির দায়িত্ব নিচ্ছেন রাহুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৪৬২ বার পঠিত
ফাইল ছবি

ভারতের অন্যতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীকে বসানোর প্রস্তাব পাস করেছে দলটির ওয়ার্কিং কমিটি।

সোমবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে বৈঠক বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির। ওই বৈঠকেই রাহুল গান্ধীকে সভাপতি পদে বসাতে প্রস্তাব পাস হয়।

কংগ্রেসের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘রাহুল সভাপতি হলে দল আরও শক্তিশালী হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর। মনোনয়ন পরীক্ষা করা হবে ৫ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। সাংগঠনিক নির্বাচন হবে ১৬ ডিসেম্বর। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৯ ডিসেম্বর।’

তবে দলীয় সূত্রে জানা যায়, কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধী ছাড়া আর কারো মনোনয়ন পেশ করার সম্ভাবনা নেই। ফলে, ৫ ডিসেম্বরই কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হতে পারে।

কংগ্রেসের দলীয় সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, আহমেদ পটেলসহ কংগ্রেসের প্রথম সারির নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com