শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

অ্যাটর্নি জেনারেল তানজানিয়া যাচ্ছেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: মেডিয়েশন এবং আইন বিষয়ক প্রথম আফ্রিকা-এশিয়া সম্মেলনে যোগ দিতে আফ্রিকা মহাদেশের তানজানিয়া যাচ্ছেন দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তানজানিয়ার প্রশাসনিক রাজধানী দারুস সালামে ৫-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) ও আই-রিজলভের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনব্যাপী সম্মেলনে আলোচক হিসেবে থাকবেন আন্তর্জাতিক আদালতের সাবেক নারী বিচারপতি জয়েস অ্যালুচ, বিমসের আন্তর্জাতিক অ্যাম্বাসেডর রিচার্ড বেনকিং, তানজানিয়ার স্কুল অব ল’র প্রিন্সিপাল জাকাইয়ো লুকুমে, ইন্ডিয়ান ইনস্টিটিউট আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশনের প্রেসিডেন্ট অনিল জাভিয়ার, ইন্টারন্যাশনাল মেডিয়েটর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেভিন ব্রাউন, কেনিয়া হাইকোর্টের আরবিট্রেটর মার্সি ওকিরো, আন্তর্জাতিক মেডিয়েটর কে এস শর্মা, ইরাম মজিদ, বিমসের এক্সকিউটিভ সেক্রেটারি প্রিয়াংকা চক্রবর্তী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com