বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

মারুফ হোসেন সরদার হলেন ঢাকার এসপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এসপি হিসেবে পদায়ন করা হয়। তিনি ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি, লালবাগ বিভাগের ডিসিসহ সর্বশেষ রমনার ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকার এসপির মতো একটি সংবেদনশীল পদে দায়িত্ব পাওয়ার বিষয়ে মারুফ হোসেন বলেন, সোমবার আদেশের বিষয়ে জানতে পেরেছি। বর্তমান এসপির সঙ্গে কথা বলে আদেশ অনুযায়ী অবিলম্বে সেখানে যোগদান করব।

এদিকে একই প্রজ্ঞাপনে সোমবার চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুর, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁ, ডিএমপির ডিসি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com