রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত

৫জি চালু হাস্যকর যেখানে ৪জির বেহাল দশা

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বর্তমানে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থা ও কোয়ালিটি অব সার্ভিস এতটাই দুর্বল যে, ৪-জির জায়গায় ৩-জি পাওয়া দুষ্কর। এমতাবস্থায় বিটিআরসি ও সরকারের ৫-জি চালুর সিদ্ধান্ত হবে গ্রাহকদের সাথে প্রতারণা ছাড়া কিছুই না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এমন অভিযোগ জানান।
তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারলাম বিটিআরসি ৫-জি চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ খবরে সবচাইতে খুশি হবার কথা আমাদের। কিন্তু খুশি না হয়ে আমরা আতঙ্কিত হচ্ছি।’

তিনি আরও বলেন, ৪-জি চালুর সময় টেলিযোগাযোগের যে অবস্থা ছিল বর্তমানে তা নেই। ৪-জি চালুর ১৭ মাস পার হলেও সারা দেশে এখন পর্যন্ত ৪-জি দূরে থাক ৩-জি নিশ্চিত করা যায়নি। সেই সাথে বর্তমানে যোগ হয়েছে ৬৪ ভাগ মার্কেট দখলকারী গ্রামীণফোন ও রবির বিরুদ্ধে পাওনা নিয়ে ঝামেলা শেষ হয়নি।’

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিটিআরসি তাদের ব্যান্ডউইথ ও এনওসি বন্ধ করার ফলে গ্রাহকরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত। এখন কোয়ালিটি অব সার্ভিস যদি মাপা হয় তাহলে দেখা যাবে যে কোনো সময়ের চাইতে অনেক নিম্নমানের। নিয়ন্ত্রক সংস্থা একদিকে পাওনা আদায়ের জন্য অপারেটর দুটি লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে। আবার অন্যদিকে ৫-জি চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিষয়টি এমন যে, যে ডালে বসে আছেন সে ডালই আপনি কাটছেন।’

তিনি বলেন, ‘অপারেটরদের এখন পর্যন্ত স্পেকট্রাম আছে ৩৫ মেগাহার্জ অথচ ৫-জিতে লাগবে প্রায় ১০০ মেগাহার্জ। এখন পর্যন্ত সবচাইতে বড় স্ট্রেকহোল্ডার গ্রাহকদের সাথে সরকার বা নিয়ন্ত্রক সংস্থা আলোচনা করেনি। এমতাবস্থায় যদি ৫-জি চালু করা হয় তা হবে শুধু কাগজে কলমে। এটি একদিকে যেমন হাস্যকর অন্যদিকে গ্রাহকদের সাথে তারণা ছাড়া কিছুই না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com