রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

রওশন এরশাদকে জাতীয় পার্টির পাল্টা চেয়ারম্যান ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে ছয় মাসের মধ্যে কাউন্সিলের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনিসুল ইসলাম মাহমুদের রাজধানীর গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ।

এর আগে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘পার্টিতে কী হচ্ছে? জাতীয় পার্টি কি আবার ভাঙতে যাচ্ছে? অতীতে কিন্তু জাপা ভেঙেছে। আসুন সবাই মিলে পার্টিটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করি।’

সংবাদ সম্মেলনে সিনিয়র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, মজিবুল হক চুন্নু, নাসিম ওসমান, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু।

ভেতরে যখন সংবাদ সম্মেলন চলছিল, বাইরে তখন হাজার হাজার নেতাকর্মী স্লোগানে মুখর করে তুলে বাসবভন প্রাঙ্গণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com