জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং দুর্গম সাজেক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
আজ সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন এর উদ্যোগে ৫৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের অর্ধ শতাধিক পরিবারের মাঝে বিজিবির পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জোন অধিনায়ক মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের পাশে থেকে কাজ করে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম গুড়, ১ কেজি চিড়াসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম, সহকারী পরিচালক ওমর ফারুকসহ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24