মাধবপুর প্রতিনিধি:ফোরকান উদ্দিন রোমানঃহবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়ন অবস্থিত আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও মাধবপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব খান।
সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। তার এই নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ বিরাজ করছে।
অ্যাডভোকেট ইয়াকুব খান দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। একজন সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব খান তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকলকে সাথে নিয়ে কাজ করব।”এলাকাবাসী মনে করছেন, তার দক্ষ নেতৃত্বে আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24