
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার পর দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি|
খবর বার্তা সংস্থা এএফপি’র|
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কানাডার অনেক পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করে কার্নি সোমবার বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য পদক্ষেপের সর্বশেষ উদাহরণ| এর আগে যুক্তরাষ্ট্র কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি (সিইউএসএমএ) সরাসরি লঙ্ঘন করে একাধিক শুল্ক আরোপ করেছে|’
তিনি বলেন, বাণিজ্য সম্পর্কের পরিবর্তিত পরিস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য কানাডা বিভিন্ন প্রস্তাব দিয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে এসব আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে|
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24