মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার দৈনিক আমাদের মাতৃভূমি,,
বাংলাদেশ ব্যাংক আয়োজিত Bangla QR রিলস মেকিং কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ জুলাই, ২০২৬ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় । গভর্নর মোঃ মোস্তাকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী দশজনকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, হেড অব বিএফআইইউ, নির্বাহী পরিচালক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গভর্নর বলেন, ১ জুলাই, ২০২৬ থেকে লেনদেনে Bangla QR বাধ্যতামূলক করা হয়েছে। এতে একদিকে যেমন গ্রাহকদের নগদ টাকা বহনের ঝুঁকি কমবে, অন্যদিকে লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ হবে। জাল টাকা ও ছেঁড়াফাটা নোটের ভোগান্তি থেকে জনসাধারণ মুক্তি পাবে। তিনি বলেন, বিশ্ব এখন আর্থিক লেনেদেনে ডিজিটাল সব প্রযুক্তি ব্যবহার করছে। আমরা Bangla QR দিয়ে শুরু করছি, ভবিষ্যতে লেনদেনে আরও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবো বলে আমরা আশাবাদী। সকল ব্যাংক ও এমএফএস কর্তৃক গ্রাহকদের Bangla QR ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে বলেও গভর্নর উল্লেখ করেন।
উল্লেখ্য, Bangla QR বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের প্রসার বাড়াতে বাংলাদেশ ব্যাংক এই রিলস কম্পিটিশনের আয়োজন করে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24