মোঃসুজন আহমেদঃসিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা, দরিদ্র ও অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। তিনি উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। তিনি বলেন, জেলা পরিষদ সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মুক্তিযোদ্ধা, অসুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম সামাজিক দায়বদ্ধতার অংশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত উপকারভোগীরা জেলা পরিষদের এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24