স্টাফ রিপোর্টার | মো. আব্দুল আজিজ মিয়াঃ
ফুটবল বিতরণ ও মতবিনিময় সভায় মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৫ নং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিকুর রহমান (বি.এ)। তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং যুবসমাজকে সম্পৃক্ত করতে খেলাধুলার সরঞ্জাম বিতরণ কর্মসূচি পালন করছেন।
সম্প্রতি ৫ নং বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় যুবকদের হাতে ফুটবল তুলে দেন, চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান। পরে যুবসমাজের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, মাদকবিরোধী সচেতনতা এবং যুবকদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করেন।
সভায়, আতিকুর রহমান বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতার বিকল্প নেই। তাই যুবকদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে তিনি বিভিন্ন ওয়ার্ডে ফুটবল বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ন্যায়-ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন। পাশাপাশি দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক ও স্মার্ট বিদ্যানন্দ ইউনিয়ন প্রতিষ্ঠায় কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
আতিকুর রহমান বলেন, ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন সমানভাবে সরকারি সেবা পান, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং কোনো ধরনের বৈষম্যের শিকার না হন, সে লক্ষ্যেই তিনি কাজ করতে চান। শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং যুব উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বিদ্যানন্দ ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আতিকুর রহমান নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন। বিশেষ করে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তাঁর এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
উল্লেখ্য, মো. আতিকুর রহমান মরহুম আব্দুস ছাত্তার ব্যাপারী ও মো. নুরুল হক ব্যাপারীর পুত্র। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিদ্যানন্দ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24