নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাপান-বাংলাদেশ হিউম্যান রাইটস (Japan-Bangladesh Human Rights-JBHR)-এর যুগ্ম সাধারণ সম্পাদক (Joint Secretary) পদে মনোনীত হয়েছেন দৈনিক/সাপ্তাহিক ফ্রাইডে রিভিউ পত্রিকার নির্বাহী সম্পাদক কে আর খান মুরাদ। তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে 'ফ্রাইডে রিভিউ' পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এক যৌথ অভিনন্দন বার্তায় পত্রিকার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বলেন, "কে আর খান মুরাদ মহোদয়ের এই অর্জন আমাদের পুরো ফ্রাইডে রিভিউ পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি মানবসেবা ও মানবাধিকার সুরক্ষায় তাঁর দীর্ঘদিনের অবদান সর্বজনবিদিত। আমরা বিশ্বাস করি, তাঁর এই নতুন দায়িত্ব জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতা ও মানবকল্যাণে তাঁর নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্ব ভবিষ্যতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
'ফ্রাইডে রিভিউ' পরিবারের পক্ষ থেকে কে আর খান মুরাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ দায়িত্বে সর্বাত্মক সফলতা ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24