স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরুদ্ধে মামলা করার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন কতৃক বসতবাড়িতে হামলা করে বাদীসহ ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৬ জুলাই রোববার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আব্দুল ছালাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুল হাই, উজ্জ্বল মিয়া, মাসুক মিয়া, রহিম মিয়া, নয়ন মিয়া, জাকির মিয়া, ফরিদ মিয়া ও শেফালী বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, সুন্দর পাহাড়ী গ্রআমের আব্দুল ছালামের পরিবারের সাথে একই গ্রামের আব্দুল হাই এর পরিবারের জমিজমা সংক্রান্ত ও মামলা বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে প্রতিপক্ষ আব্দুল হাই ২০/২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাদী আব্দুস সালামের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় আব্দুস সালাম ও তার পরিবারের লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই প্রতিপক্ষ ও তার লোকজন এলোপাতাড়ি মাথা শরীর ও হাত পা কুপিয়ে হামলায় মধু মিয়া, আবুল কাশেম, শের আলী, বিপ্লব, সাফিয়া বেগম এবং আব্দুল ছালামসহ ছয়জনকে গুরুতর আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনকে ভর্তি করেন। গুরুতর আহত মধু মিয়া, আবুল কাশেম ও সাফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, সেখানে মধু মিয়া ও আবুল কাশেম গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে এবং বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদী অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়েও ঘটনাস্থল ত্যাগ করেন। পরে চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে তিনি তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের না পাওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24