
৮৮ বস্তা মিশরী মসলাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ডিবি রোডের ডিসি অফিসের সামনে একটি ট্রলি থেকে মসলাসহ তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নাজমুল হকের ছেলে আতিকুর রহমান ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেলাডাঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে শাহজালাল।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিডিত্তে আজ দুপুরের দিকে অভিযান পরিচালনা করার সময় তাদের বহনকারী একটি ট্রলি জব্দ করা হয়। ট্রলিতে থাকা ৮৮ বস্তায় প্রায় দুই হাজার ২০০ কেজি অবৈধ মিশরী মসলা উদ্ধার করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানায়, অবৈধভাবে মসলা চোরাচালানকারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24