পিরোজপুর, ১ আগস্ট:
অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর শহরের সাঈদী ফাউন্ডেশনের বিপরীতে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুই ঘণ্টাব্যাপী এ নির্বাচনে সংগঠনের ১৫ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দায়িত্ব পালন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ এবং পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল লুৎফর রহমান।
ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল শেখ নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পজেটিভ পিরোজপুরকে আরও জনকল্যাণমূলক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজসেবা মুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24