জাকির ফরাজীঃ পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরপোন বাড়ি এলাকায় সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে প্রায় ২০০টি পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অনেকের বসতঘরে পানি ঢুকে পড়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাশের একটি স্কুলে অবস্থান নিয়েছেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে পানিবন্দী মানুষের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পিরোজপুর পৌর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযানসহ প্রয়োজনীয় জনস্বাস্থ্য কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24