মোঃসুজন আহমেদঃ
সিরাজগন্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে জেলা পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলা পুলিশ প্রধানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ, মহাসড়কে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন শ্রমিকদের আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় পরিবহন খাতের বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জেলা পুলিশ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24